Articles by "মেহের উত্তর ইউনিয়ন"
Showing posts with label মেহের উত্তর ইউনিয়ন. Show all posts


শাহরাস্তিতে  স্বামীকে হত্যা করে সন্তানের সহযোগিতায় মাটি চাপা দিয়েছে পাষন্ড স্ত্রী। নির্মম এ ঘটনাটি ঘটেছে উপজেলার মেহের উত্তর ইউনিয়নের নয়নপুর বেপারী বাড়ি প্রকাশ নতুন বাড়িতে। ওই ঘটনায়  শনিবার ১৬দিন পর স্ত্রীর স্বীকারোক্তিতে বাড়ির পাশ্ববর্তি জমি থেকে গলিত লাশ উত্তোলন করে পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, ওই বাড়ির মৃত আঃ হাকিমের পুত্র মোঃ জামাল হোসেন (৪০) গত ১৪ এপ্রিল নিখোঁজ হয়েছে মর্মে তার স্ত্রী ফাতেমা বেগম হ্যাপি (৩৫) গত ২৮ এপ্রিল বৃহস্প্রতিবার শাহরাস্তি মডেল থানায় একটি সাধারণ ডায়রী নথিভূক্ত করেন। যার নং-১০৭৬। ডায়রী করার পর থানা পুলিশ নিখোঁজ ব্যক্তির সন্ধানের জন্য বিভিন্ন থানায় অবহিত করেন। পরে পুলিশের বিষয়টি সন্দেহজনক মনে হলে ভিন্ন কৌশল অবলম্বন করে। অপরদিকে ফাতেমা বেগম ঘটনাটি ধামাচাপা দিতে তার এক নিকটাত্মীয় আমির হোসেনের স্বরণাপন্ন হয়। আমির হোসেন ফাতেমার সাথে কথা বলে কিছুটা অনুমান করতে পেরে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানকে অবগত করেন। পরে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা এলাকায় আমির হোসেন ফাতেমা বেগমকে কৌশলে ডেকে থানা হতে সাধারণ ডায়রী উত্তোলনের নাম করে অফিসার ইনচার্জ মিজানুর রহমানের পরিচয় গোপন করে তার সাথে থানায় পাঠিয়ে দেন। এরপর অফিসার ইনচার্জ থানায় এনে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে হত্যার কথা স্বীকার করে এবং লাশ কিভাবে মাটি চাপা দেয়া হয়েছে তার বিবরণ দেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, উপ-পরিদর্শক (এস.আই) মোঃ আবদুল মান্নান, মোঃ নিজাম উদ্দিন, সমীর মজুমদার ও মোঃ কামাল হোসেন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে বাড়ির পশ্চিম পাশের জমি থেকে গর্ত খুঁড়ে গলিত লাশ উত্তোলন করেন। এ সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে হাজার হাজার নারী-পুরুষ ঘটনাস্থলে ভীড় জমায়।

এদিকে নিহতের ভাই আজাদ হোসেন জানান, আমার ভাই ১ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক। তিনি পারিবারিক ভাবে সুখেই ছিলেন। আমার ভাবির পরকীয়ার জেরে বিভিন্ন সময় ভাইয়ের সাথে বাকবিতন্ডা হতো। তার পরকীয়ার কারণেই আমার ভাই এ নির্মম হত্যার শিকার হয়েছে।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, প্রাথমিক স্বীকারোক্তিতে ফাতেমা জানায় ঘটনার রাতে তার স্বামীর জন্ডিসের ঔষুধের সাথে ৮টি ঘুমের ঔষুধ মিশিয়ে খাইয়ে দেন। স্বামী গভীর ঘুমে থাকাবস্থায় বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে হাত-পা বেঁধে ফেলে। পরে পাশের ঘরে ঘুমিয়ে থাকা তার ৯ম শ্রেণিতে পড়–য়া পুত্র জাহিদুল ইসলাম ফাহিমকে (১৩) ডেকে তোলে তার বাবা আত্মহত্যা করেছে বলে জানায়। দিনের বেলায় স্থানীয়দের বিষয়টি বিশ্বাস করাতে পারবে না বলে রাতেই বাড়ির পশ্চিম পাশের জমিতে মাটি চাপা দিবে বলে ছেলেকে রাজি করে। এরপর মা ও ছেলে দুজনে মিলে তার লাশ মাটি চাপা দেয়। এ ঘটনায় স্ত্রী ফাতেমা বেগম হ্যাপী ও ছেলে থানায় আটক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
no image
ক) নাম –মেহের উত্তর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৬.২৯ (বর্গ কিঃ মিঃ) ১৫৬০ একর
গ) লোকসংখ্যা –১২৬৮১ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১৩ টি।
ঙ) মৌজার সংখ্যা –১৩ টি।
চ) হাট/বাজার সংখ্যা -২ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৮৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০২টি,
    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ১৩টি,     
    উচ্চ বিদ্যালয়ঃ ১টি,
    মাদ্রাসা- ৭টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব সাইফুল ইসলাম রনি
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৪ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ০১/০১/১৯৬১ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৭/২০১১ইং
                                    ২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১১ ইং
                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০১/০৭/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
             দেবীপুর           নায়নগর                তারাপুর
             কাঁকৈরতলা     দুর্গাপুর                 বানিয়াচোঁ
            খনেশ্বর            বরুলিয়া                পতিচোঁ
           নয়নপুর            শেক্কুনী                কদমতলী
                                   সোনাপুর            
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৩ জন।
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র জনবল -
               ১) সাইফুল ইসলাম সিফাত (প্রধান উদ্যেক্তা)
              ২) হালিমাতুজ্জাহান রুমা      (সহ-উদ্যেক্তা)
             ৩) সিয়ামুল হাসান তামিম    ( কিশোর উদ্যেক্তা)