Articles by "উপজেলা সম্পর্কিত"
Showing posts with label উপজেলা সম্পর্কিত. Show all posts

খেলাধুলা ও বিনোদন



শাহরাস্তি উপজেলার মানুষের প্রিয় খেলা হচ্ছে হা-ডু-ডু, গোল্লাছুট,ক্রিকেট,ফুটবল।এর মধ্যে ছেলে বুড়ো সবার প্রিয় খেলা হচ্ছে ফুটবল।তাছাড়া  সারা বছর ধরে  কোন না কোন ক্রীড়া প্রতিযোগিতা  লেগেই থাকে।  দেশীয় খেলা হা-ডু-ডু, গোল্লাছুট, কানামাছি ভোঁ ভোঁ, দাড়িয়াবান্ধার পাশাপাশি জনপ্রিয় খেলার মধ্যে বর্তমানে ক্রিকেট ও ফুটবলের আধিপত্য দেখা যায়।

নদ-নদী

শাহরাস্তির উল্লেখযোগ্য নদী ডাকাতিয়া।শাহরাস্তি উপজেলা টি ডাকাতিয়া নদীর মাধ্যমে দ্বিখন্ডিত হয়েছে। ডাকাতিয়ার উৎপত্তি ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ী এলাকায়।ডাকাতিয়ার  দৈর্ঘ্য ১৩০ কিলোমিটার. ১২২ মিটার। এটি ভারতের ত্রিপুরা থেকে উৎপত্তি হয়ে কুমিল্লার লাকসাম উপজেলা হয়ে শাহরাস্তির উপর দিয়ে চাঁদপুরে পদ্মা ও মেঘনার মোহনায় গিয়ে মিশেছে। এক সময় এ নদীই ছিল শাহরাস্তি উপজেলায় যোগাযোগের প্রধান মাধ্যম। বর্তমানেও সীমিত আকারে ডাকাতিয়া নদীর মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে মালামাল পার করা হয়। । বর্তমানে এই ডাকাতিয়া নদীর পানি দ্বারা কৃষি কাজ করা হয়।  এই নদীতে অনেক মাছ পাওয়া যায়।

যোগাযোগ ব্যবস্থা

সড়ক পথে- ঢাকা-চট্রগ্রাম জাতীয় মহাসড়ক পথে পদুয়ার বাজার বিশ্বরোড হয়ে কুমিল্লা-চাঁদপুর রোডের শাহরাস্তি গেইট(দোয়াভাঙ্গা) নেমে যেকোন গাড়ী দিয়ে ৩ কিঃমিঃ দক্ষিণ দিকে আসলে শাহরাস্তি উপজেলা পরিষদ।

নদী পথে-  ডাকাতিয়া  নদী পথে চাঁদপুর হতে শাহরাস্তি উপজেলায় সহজে যাতায়াত  করা যায়।

রেল পথে- ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট হতে রেল পথে লাকসাম হয়ে মেহের রেল ষ্টেশনে নেমে শাহরাস্তি  উপজেলায় সহজে যাতায়াত  করা যায়।

শাহ্‌রাস্তি উপজেলার পটভূমি

উপজেলা পটভূমি
          শাহরাস্তি উপজেলার কৃতি সন্তান তৎকালীন আই,জি জনাব মোঃ হোসাইন আহাম্মদ ও তৎকালীন পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ডঃ ছাত্তার সাহেবের প্রচেষ্টায় ১৯৮৩ সালে হাজীগঞ্জ থানা/উপজেলা পূর্ব অংশের ০৯ টি ইউনিয়ন নিয়ে অত্র থানা/উপজেলা সৃষ্টি হয়। বাংলাদেশে আগত ৩৬০ জন আওলিয়ার মধ্যে উক্ত থানায় হযরত শাহরাস্তি (রাঃ) এর মাজার অবস্থিত। অত্র থানার জনগণের সমর্থনে হযরত শাহরাস্তি (রঃ) হুজুরের নামানুসারে শাহরাস্তি উপজেলার নামকরণ করা হয়।

ভাষা ও সংষ্কৃতি

শাহরাস্তি উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ওসংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত এই উপজেলাকে ঘিরে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগেরঅন্যান্য উপজেলাসমূহ। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলারমতই, তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। যেমন কথ্য ভাষায় মহাপ্রাণধ্বনি অনেকাংশে অনুপস্থিত, অর্থাৎ ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে।

no image
no image

ভৌগলিক পরিচিতি


শাহ্‌রাস্তি উপজেলার ভৌগলিক অবস্থান উত্তর অক্ষাংশের ২৩°২৯' এবং ২৩°৪২' এর মধ্যে ৯০°৫৯' এবং ৯১°০৫' দ্রাঘিমাংশের মধ্যে।
ভৌগলিক অবস্থানঃ
পূর্ব      ̶  কুমিল্লা জেলার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা।
পশ্চিম   ̶  হাজীগঞ্জ উপজেলা।
উত্তর    ̶  চাঁদপুর জেলার কচুয়া ও কুমিল্লা জেলার বরুড়া উপজেলা। 
দক্ষিণ   ̶  নোয়াখালী ও লক্ষীপুর জেলার চাটখিল ও রামগঞ্জ উপজেলা এবং দক্ষিণ পূর্বকোন বেগমগঞ্জ উপজেলা অবস্থিত।

শাহরাস্তি উপজেলার ঐতিহ্য

 শাহরাস্তি (রঃ) মাযার মসজিদ, দীনবন্ধু আশ্রম, সর্বানন্দ ঠাকুর আশ্রম, কালীমন্দির, নিজ মেহার সাহাপুর চৌধুরী বাড়ির দুর্গ, নাওড়া, পরানপুর ও বড়ুলিয়া মঠ, শাহরাস্তি বোগদাদী শাহ শরীফ (রঃ) মাযার।
ঐতিহাসিক ঘটনাবলি  ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নাওড়া, সূচীপাড়া এবং উনকিলার পূর্বাংশে বেলপুরের কাছে মিত্র বাহিনীর সাথে পাকবাহিনীর সংঘর্ষ হয়। এ সংঘর্ষে মিত্র বাহিনীর ১৩ জন এবং পাকবাহিনীর ৩৫ জন সৈন্য নিহত হয়।
no image

ইউনিয়ন সমূহ


শাহরাস্তি উপজেলার ১০ টি ইউনিয়ন
ইউনিয়ন সম্পর্কে বিস্তারিত জানতে ইউনিয়নের নামের উপর ক্লিক করুন।
no image

শাহরাস্তি উপজেলার প্রাকৃতিক সম্পদ


কৃষি সম্পদ:

          শাহরাস্তি উপজেলা অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। শাহরাস্তির মাটি, জলবায়ু ও পানি নানা ধরণের ফসল উৎপাদনের উপযোগী। এই উপজেলার মোট গৃহস্থালির ৭৫% ই কোন না কোন ভাবে ফসল উৎপাদনের সাথে জড়িত। ধান, সয়াবিন,পাট, মারিচ, সারিষা, আলূ, বাদাম ও আখঁ এই উপজেলার প্রধান ফসল। এছাড়া শাহরাস্তি উপজেলায় সুপারি ও নারিকেলের ব্যাপক চাষ লক্ষ্য করা যায়। আরো আছে প্রচুর পরিমানে ফলজ গাছ দেখা যায়। আম, জাম, কাঁঠাল, কলা, পেঁপে, পেয়ারা, লেবু, বেল ও আমড়া প্রধান কয়টি স্থানীয় ফল।