Articles by "চিতোষী পশ্চিম ইউনিয়ন"
Showing posts with label চিতোষী পশ্চিম ইউনিয়ন. Show all posts

চাঁদপুর ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকার চিতোষী ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে সোমবার (২৫ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাস ও চিতোষী বাজারের প্রধান সড়কে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঘন্টাব্যাপি ওই কর্মসূচিতে হাজার হাজার ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনের সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চিতোষী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হানিফ।
বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোঃ আবদুর রহিম, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ছাত্রলীগ নেতা ছোটন চন্দ্র ভৌমিক, আবু নাঈমসহ কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
বক্তারা বলেন, ‘শাহরাস্তি তথা চাঁদপুর জেলার অন্যতম বেসরকারি কলেজ চিতোষী ডিগ্রি কলেজ। পাশ্ববর্তী কুমিল্লা জেলার অনেক ছাত্র-ছাত্রী এখানে পড়াশোনা করে। এ কলেজটি সরকারিকরণ করা অত্যন্ত জরুরি। এটি সরকারিকরণ করা হলে হাজার হাজার গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীর পড়াশোনা আরো সহজতর হবে।’
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হানিফ বলেন, ‘১৯৮৭ সালে প্রতিষ্ঠিত চিতোষী ডিগ্রি কলেজ উপজেলার একমাত্র পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠার পর অল্প সময়ের ব্যবধানে কলেজটি শিক্ষা কার্যক্রম ও ফলাফলের দিক থেকে জেলার শীর্ষস্থানে আসীন হয়েছে। কলেজটিতে উচ্চ মাধ্যমিক ছাড়াও বিএ, বিএসএস, বিকম, বিএসসি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা শাখায় ৪টি ট্রেড কোর্স চালু রয়েছে।’
তিনি আরো বলেন, ‘২০০৩ ও ২০০৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে কুমিল্লা বোর্ডের সেরা দশ-এ স্থান পেয়েছে। সবদিক বিবেচনায় এটি সরকারিকরণের যোগ্যতা ও ন্যায্য দাবি রাখে। কলেজটি সরকারিকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শাহরাস্তি-হাজীগঞ্জের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’


শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামের তেলিয়া বাড়ির সেফটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া ৩ সন্তানের জননী রুমু বেগমের লাশ গতকাল সোমবার দাফন করা হয়েছে। গত ৭ মে দুপুরে রুমু বেগমকে খুন করে লাশ বাড়ির সেফটিক ট্যাংকে ফেলে দেয়া হয়। ঘটনার পর থেকে রুমু বেগমের স্বামী পলাতক রয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, ৭ মে বেলা দেড়টায় রুমু বেগমের কন্যা মারজান (৪) তার মায়ের মৃতদেহ সেফটিক ট্র্যাংকের ভেতরে দেখতে পেয়ে ডাক চিৎকার করে। এরপর বাড়ির লোকজন এসে লাশটি উদ্ধার করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরদিন ৮ মে পুলিশ লাশটি ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে গতকাল তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঘটনার পর থেকে রুমু বেগমের স্বামী জামাল হোসেন পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে, রুমু বেগমকে মেরে লাশ সেফটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। এ হত্যার জন্যে রুমুর স্বামীকে দায়ী করেছে পরিবারের সদস্যরা।

এ ব্যাপারে রুমু বেগমের ভাই মিন্টু বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহরাস্তি থানার উপ-পরিদর্শক মোঃ কামাল উদ্দিন জানান, ময়না তদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। তার স্বামী জামাল হোসেন পলাতক রয়েছে I


কাল রাত প্রায় ১২:৪০ মিনিটে নুনিয়া মধ্য পাড়া মোস্তফার চায়ের দোকানে 

আগুন লাগে।


প্রায় আগুনে সব কিছু পুড়ে যায়।


এই ঘটনা পরির্দশন করতে যান চিতোষী পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জনাব 

জোবায়েদ কবির বাহাদুর।


তিনি বলেন এই ঘটনা যদি কেউ করে থাকেন তা হলো তাদের প্রতি আইনগত 

বেবস্থা নেওয়া হবে।


এবং দোকানদার মোস্তফাকে শান্তনা দেন। তিনি বলেন দোকানের 

সব রনের ক্ষয়ক্ষতি পরিমান কত হয়েছে সব তিনি দেবেন।